বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্র্যাক ব্যাংকের ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের ৮৫ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিএটিবিসির আজ ৫৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫০ কোটি ৩০ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমেজএল বিডি, রেনাটা, গ্রামীণফোন, ইউনিলিভার, সি পার্ল, প্রাইম ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *