বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো, এডিএন টেলিকম এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭০.৮৯ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৭ কোটি ২ লাখ ৭৯ হাজার, বেক্সিমকোর ৬ কোটি ৯৫ লাখ ৪২ হাজার, এডিএন টেলিকমের ৪ কোটি ৯২ লাখ ৮৪ হাজার এবং লাভেলো আইসক্রিমের ১ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার, আইটি কনসালটান্টসের ১ কোটি ১০ লাখ ৯৫ হাজার, গ্রামীণফোনের ৭৫ লাখ ৭৬ হাজার, ফরচুন সুজের ৬৮ লাখ ৫০ হাজার, আইএফআইসি ব্যাংকের ৬৭ লাখ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪৯ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *