বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২২ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- গ্রামীণফোন, বিকন ফার্মা এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৫.৩৭ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু‘ র ১ কোটি ৬০ লাখ, এমবি ফার্মার ১ কোটি ১৬ লাখ ৫৫ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫ লাখ ৬০ হাজার, বেক্সিমকোর ১ লাখ ৫ লাখ ১ হাজার, বিডি কম অনলাইনের ৮০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭৮ লাখ ৮৮ হাজার এবং আইটি কনসালটান্টস লিমিটেডের ৭২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *