রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ স্টিল, ই-জেনারেশন এবং সী পার্ল রিসোর্ট। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৮ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বাংলাদেষ স্টিলের ৯ কোটি ৮১ লাখ, ই-জেনারেশনের ২ কোটি ১৫ লাখ এবং সী পার্ল রিসোর্টের ১ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডের ১ কোটি ২ লাখ ১৮ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ, শামপুর সুগার মিলসের ৭৯ লাখ ৬১ হাজার, ফাইন ফুডসের ৭৮ লাখ ৪৮ হাজার, প্রগতি ইন্সুরেন্সের ৭৮ লাখ, এমারেল্ড অয়েলের ৬০ লাখ ৬৮ হাজার এবং রেনেটা লিমিটেডের ৫৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *