বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে প্রায় ২৩ কোটি টাকার কাছাকাছি লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ এপ্রিল ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো, মার্কেন্টাইল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন , সানলাইফ ইন্স্যুরেন্স এবং সাউথ ইস্ট ব্যাংক । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক ২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৫৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩১ লাখ এবং সাউথ ইস্ট ব্যাংক ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *