শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

ব্লকে লেনদেন ৯৪ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লকে ৮৩টি কোম্পানির মোট ৯৪ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্লকে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ১৯ কোটি ৫৬ লাখ, দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ১৪ কোটি শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেমিনি সি ফুডের ১১ কোটি ৫১ লাখ ১৫ হাজার, নাভানা ফার্মার ৪ কোটি ২৬ লাখ ৯৯ হাজার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫০ লাখ ২১ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬২ লাখ ৩৯ হাজার, অ্যাডভেন্ট ফার্মার ১ কোটি ৬২ লাখ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *