শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির ১০ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৪৬ হাজার ৬৬৬টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পাবলিকের ১ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকার ও তৃতীয় স্থানে গ্রামীণফোন লিমিটেডের ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *