শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ব্যাংক এশিয়া, বেক্সিমকো, লাভেলো আইসক্রিম, সিএন্ডএ টেক্সটাইল এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। এদিন ব্যাংকটির ২ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমকোর ২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিএন্ডএ টেক্সটাইলের ৯৯ লাখ ৬৪ হাজার টাকা এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৫১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *