বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৬ ফেব্রুয়ারী) ২৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৭৩ হাজার ৮১৬ টি শেয়ার ৪৮ বার হাত বদলের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার সবচেয়ে বেশি ৩ কোটি ১৫ লাখ টাকার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ টাকার ও বীচ হ্যাচারীর ১ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *