মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ১৯টি কোম্পানির ১১ কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটি ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ৭৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- এমারেল্ড অয়েলের ৩৯ লাখ ৮৮ হাজার টাকা, পদ্মা অয়েলের ৩৮ লাখ ২০ হাজার টাকা, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩২ লাখ ৬৪ হাজার টাকা, রবি আজিয়াটার ৩০ লাখ ২৬ হাজার টাকা, গোল্ডেন সনের ১৮ লাখ ৭৭ হাজার টাকা, ই-জেনারেশনের ১৭ লাখ টাকা এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *