বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৭১ হাজার ১০০ টি শেয়ার ৫০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের ২ কোটি ৫১ লাখ ৫৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের ২ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *