বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বিচ হ্যাচারি, ডাচ্ বাংলা ব্যাংক এবং দ্য ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল আরাফা ইসলামী ব্যাংকের ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ডাচ্ বাংলা ব্যাংকের ৪৬ লাখ ৪১ হাজার টাকা এবং দ্য ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *