বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- বীচ হ্যাচারি , লাভেলো , সানলাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো ২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৫৯ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- পিপলস ইন্স্যুরেন্স ২ কোটি ৪৭ লাখ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *