বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-লাভেলো আইসক্রীম ও রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ড। আজ এই দুই কোম্পানির মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৪৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে রিলায়েন্স-১ মিউচুয়াল ফান্ড ১ কোটি ২ লাখ টাকার ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডস ৭১ লাখ টাকার, গ্রামীণফোন ৬৯ লাখ এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *