রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৮২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, ব্যাংক এশিয়া এবং এনআরবিসি ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের। এদিন কোম্পানিটির ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদে ন হয়েছে।
লাভেলো আইসক্রিমের ২ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ব্যাংক এশিয়ার ১ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকা এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *