ব্লকে ২০ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লি:-এর। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ৩ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
