বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৬৮ হাজার ২২১টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির ৫ কোটি ১৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *