বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২১ কোটি ৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, আলহাজ টেক্সটাইল, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির শেয়ার লেনদেনে হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৪৮ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলহাজ টেক্সটাইলের। আজ কোম্পানিটির ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি টাকার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ৪১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *