বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২২কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৫৭ হাজার ৭৭২ টি শেয়ার ৫৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ২৯ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ৯ কোটি ১২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে বেক্সিমকো সুকুকের ৬ কোটি ২৬ লাখ টাকার ও তৃতীয় স্থানে জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *