বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ লাখ ৯৮ হাজার ৭১২টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের ৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ৪ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *