ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন ব্যাংক , আল-হাজ্ টেক্সটাইল, বীচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং কেডিএস এক্সেসরিস্ । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-হাজ্ টেক্সটাইল ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৩ কোটি ১৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীচ হ্যাচারি ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ২ কোটি ৩২ লাখ এবং কেডিএস এক্সেসরিস্ ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
