সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চুতর্থ কর্মদিবস বুধবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্সুরেন্স, অগ্নি সিস্টেমস এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সিটি ব্যাংকের ২ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নি সিস্টেমসের ১ কোটি ৬৫ লাখ টাকা এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির ১ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *