রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্লকে ২৫ কোটি টাকার লেনদেন

সূত্র মতে, ব্লকে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৪৪ লাখ ৫০ হাজার, দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ২ কোটি ৬০ লাখ ৫ হাজার ও তৃতীয় স্থানে বেক্সিমকোর ২ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৮টি কোম্পানির মোট ২৫ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৫ লাখ ১১৭ হাজার, আরডি ফুডের ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার, সালভো কেমিক্যালের ৯২ লাখ ৫০ হাজার, এডিএন টেলিকমের ৬৮ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৬৪ লাখ ২২ হাজার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *