রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৫ কোটি টাকা লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, শমরিতা হসপিটাল, ডিবিএইচ ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির ৭ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শমরিতা হসপিটাল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ১৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *