সোমবার, মে ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৯ কোটি ২৭ লাখ ৩৩৮ টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৯ অক্টোবর) ব্লকে সবচেয়ে বেশি অগ্নি সিস্টেমসের ১৪ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ ৮২ হাজার ও তৃতীয় স্থানে লাভোলো আইসক্রিমের ৩ কোটি ২১ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *