বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৩টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৩ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে সি পার্ল রিসোর্টের ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকে লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ২ কোটি ২১ লাখ ৮০ হাজার , বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ১৩ লাখ ৮২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫৮ লাখ ৭, লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ১২ লাখ ২০ হাজার, একমি পেস্টিসাইডের ৮৭ লাখ ৯৬ হাজার, এমারেল্ড অয়েলের ৮১ লাখ ২৬ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *