রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৯২ হাজার ৬৪৭ টি শেয়ার ৫২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৭ কোটি ৯২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে রেনেটার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার ও তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *