বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ৩৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৩ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ১৮ হাজার ৮৪৩ টি শেয়ার ৭০ বার হাত বদলের মাধ্যমে ৩৩ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের সবচেয়ে বেশি ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৯ লাখ টাকার ও সান লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *