বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তাকাফুল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এসএস স্টিল এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ১০ কোটি ৩৮ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- তাকাফুল ইন্সুরেন্সের ৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ১ কোটি ২৬ লাখ ২ হাজার টাকা, এসএস স্টিলের ৯৯ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *