বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৭১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।Stock market analysis tools
প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিস, এসইএমএল লেকচার ইকুইটি এবং বি বি এস ক্যাবলস । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এডিএন টেলিকম ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৪৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইকুইটি ৩৮ লাখ এবং বি বি এস ক্যাবলস ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *