মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৬টি কোম্পানির মোট ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিংগার বাংলাদেশ লিমিটেড।

সোমবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার, বীচ হ্যাচারির ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার, একমি পেস্টিসাইডের ৩ কোটি ৩ লাখ ৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *