সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৪ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের । এদিন কোম্পানিটির ২২ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ কোটি ৭২ লাখ এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *