সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৮ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, আলহাজ টেক্সটাইল, পিপুলস ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *