বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৬৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৬৫ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৭৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ৮৯ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এডিএন টেলিকম।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইফাদ অটোসের ৩ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ৩ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *