বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৬৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৮ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইন্সুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাইন্যান্স এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার শেয়ার লেনদেনে হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি টাকা, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *