বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৭৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৫৭ হাজার ২৭৭টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৩২ লাখ ৩ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৬৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ৩ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা লাভেলোর ২ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *