মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
প্রতিষ্ঠানগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, একমি ল্যাবরেটরিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডসের ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকা, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯২ লাখ ৪৫ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *