বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড (ইআইএল) এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের (এআইএল) শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এ ক মি পেস্টিসাইড ৭৭ লাখ ৫০ হাজার টাকার,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ২৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৩৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *