ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ২১ কোটি ২৫ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৫৪টি লেনদেনে ৪৭ লাখ ১১ হাজার ৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির, যার পরিমাণ ৬ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, যার লেনদেনের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি, যার ২ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ১ কোটি ৮১ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ১ কোটি ৪৯ লাখ টাকা।
