ভোক্তা অধিকার অধিদপ্তরে মোবাইল অপারেটরদের নিয়ে মতবিনিময় সভা, অভিযোগ নিষ্পত্তিতে ৫ দফা সিদ্ধান্ত
পুঁজিবাজার প্রেস.কম : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের সভাপতিত্বে সভায় অপারেটরদের উপস্থিতিতে ৫ দফা সিদ্ধান্ত
প্রধান সিদ্ধান্তগুলো হলো:
১. অভিযোগ যাচাই করে ৭ দিনের মধ্যে অপারেটরদের নিজ উদ্যোগে নিষ্পত্তি ও প্রতিবেদন দাখিল,
২. টেকনিক্যাল যাচাইয়ের চেকলিস্ট প্রদান,
৩. অব্যবহৃত ডাটা-কলটাইম বিষয়ে গ্রাহককে স্পষ্ট তথ্য প্রদান,
৪. অভিযোগের সময় কাস্টমার কেয়ারে কলচার্জ বাতিলের সম্ভাব্যতা পরীক্ষা,
৫. পুরনো সিম বিক্রিতে “পূর্বে ব্যবহৃত” লেবেল বাধ্যতামূলক।
সভায় গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, বিটিআরসি ও মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
