বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ভোটারদের এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চেয়ে ভোটারদের ফোনে এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে এক বিজ্ঞিপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞিপ্তিতে বলা হয়, জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী যেকোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে দল কিংবা ব্যক্তি ও প্রতীক উল্লেখ করে ভোট চেয়ে ভোটারদের এসএমএস পাঠাতে পারবেন। এ ছাড়া ওই প্রার্থী নির্বাচিত হলে তার এলাকায় জনগণের জন্য কী কী পদক্ষেপ নেবেন তাও উল্লেখ করে এসএমএস পাঠাতে পারবেন বলে বিজ্ঞিপ্তি বলা হয়।

এর আগে, দলীয় প্রতীক কিংবা দলের নাম ব্যবহার করে গ্রাহককে এসএমএস না পাঠানোর বিষয়ে বিটিআরসির নির্দেশনা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *