বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর কমেছে শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন সী পার্ল রিসোর্টের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৭.৬৭ শতাংশ।

আর ৪৫ টাকা বা ৭.১১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বীচ হ্যাচারি, ইমাম বাটন, কেএন্ডকিউ, এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্সুরেন্স, মুন্নু এগ্রো এবং মনোস্পুল পেপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *