সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৫.৫৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫.০১ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৪.৯১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স।

এদিন ডিএসইতে দর কমায় সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডস্বর, মাইডাস ফাইন্যান্সিং, মিডল্যান্ড ব্যাংক, রতনপুর স্টিল, বিডি থাই এ্যালুমিনিয়াম, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *