রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৭ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমায়ার্ন ডাইং। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮০ শতাংশ।

আর ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আজিজ পাইপস, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, লিব্রা ইনফিউশন এবং ডমিনেজ স্টিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *