মঙ্গলবার লেনদেনে ফিরবে ৪ কোম্পানি
পুঁজিবাজার তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এইচআর টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড রেকর্ড ডেটের আগামীকাল ৫ ডিসেম্বর, মঙ্গলবার থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
