মনোস্পুল পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সা।
