বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

মাইডাস ফাইন্যান্সিংয়ের ক্রেডিট রেটিং ‘বিবিবি+’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটিকে ‘স্থিতিশীল’ (স্টেবল) আউটলুক প্রদান করা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ সার্ভেইল্যান্স ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *