সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

মাইডাস ফাইন্যান্সিংয়ের ৩০তম এজিএম অনুষ্ঠিত

মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভাটি ঢাকার ধানমন্ডিতে মাইডাস কনভেনশন সেন্টারের মাইডাস সেন্টারের ১২ তলায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এহমেদ আতাউল হাকিম, এফসিএমএ। সভায় পরিচালনা পর্ষদের সদস্য রামিসা মাইশা, নাজনীন সুলতানা এবং ড. মো. আবদুল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর হাসান, এফসিএ, বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং স্বতন্ত্র স্ক্রুটিনাইজারের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদনসহ এজিএমের সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *