মার্কেন্টাইল ব্যাংকের ইসি কমিটির নির্বাচন – ভাইস চেয়ারম্যান এ.এস.এম ফিরোজ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৬তম সভায় এএসএম ফিরোজ আলম ভাইস চেয়ারম্যান এবং আকরাম হোসেন (হুমায়ুন) নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন। তারা সবাই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তা পরিচালক।
প্রয়াত এম এ গফুর ও মরহুম মোসাম্মৎ শাহেদা বেগমের সুযোগ্য পুত্র ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকিং ও ইজারা ব্যবসার সঙ্গে জড়িত। ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক। তিনি টয়ো সিস্টেমস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় “শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল” প্রতিষ্ঠা করেন। তিনি ব্যবসার জন্য ৬৫টি দেশ ভ্রমণ করেছেন।
ব্যাংকের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তা পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন (হুমায়ুন) এর আগে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফার্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আকরাম হোসেন আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী।
