সোমবার, আগস্ট ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সা।

২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও বাকি ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *